এখন ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে গাছ কেটে সরকারি সম্পত্তি দখল

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে প্রায় অর্ধশতবর্ষী বড় বরই গাছ ও সরকারি রাস্তার মাটি কেটে সরকারি জায়গা ভরাট করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার তালন্দ কলেজপাড়া কদমতলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় মহল্লাবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরেজমিন তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মহল্লাবাসী সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালন্দ কলেজপাড়া কদমতলা মহল্লার মৃত মালেক মন্ডলের পুত্র জামাল বানা বাহিনীর যোগসাজশে সরকারি জমির উপর থেকে প্রায় অর্ধশতবর্ষী একটি বড় বরই গাছ ও সরকারি জমি মাটি কেটে সরকারি জমি ভরাট করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা আমিরুল ও আলম জানান, ইতিপুর্বে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত প্রায় শতবর্ষী একটি কদম গাছ কেটে হজম করেছেন জামাল। তারা বলেন, তার দাপটে মহল্লার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এবিষয়ে জানতে চাইলে জামাল তার বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ অস্বীকার করেছেন। এবিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি বলেন, তাকে এবিষয়ে কেউ অবগত করেননি। তিনি বলেন, যদি কেউ সরকারি জমি দখল ও গাছ কাটে তাহলে সেটা দন্ডনীয় অপরাধ, ছোট-বড় বলে কথা নয় গাছ কাটলে তার শাস্তি ভোগ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে গাছ কেটে সরকারি সম্পত্তি দখল

প্রকাশিত হয়েছে: ০৫:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২