এম এ হান্নান, পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি -ঃ লিখিত অভিযোগ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত শহিদ এ-র ছেলে স্হানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্বে থাকার সুবাধে প্রকাশ্যে অন্যায় অনিয়মের ঘটনার সাথে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে বলেও দাবি করেন অনেকেই।

গত ২৯/০৭/২০২২ দুপুরে গ্রাম পুলিশ আজহারুল তার লোকজন দিদার,জহির, মানিকসহ স্হানীয় গুন্ডা বাহিনী নিয়ে নোয়াপাড়া গ্রামের মৃত অহিত মিয়ার পুত্র মাসুদের জমি দখল করে জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছের চারা কেটে ফেলে সেই সাথে জমির মাটি কেটে নিয়ে যায় এবং ২ টি বাঁশ ঝাড়ের বাঁশ কেটে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করেছে বলে জানিয়েছেন ভোক্তভোগি মাসুদ।

বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানায় গত ৩০/০৭/২০২২ লিখিত অভিযোগ দায়ের করেছে মাসুদ । ঘটনার বিষয়ে জানতে চাইলে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী বলেন, আমি ঘটনাটি শুনেছি অনেক দিন যাবত এ সমস্যা আমার কাছে কেউ আসেনি তবে আমি উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের চেষ্টা করব।অভিযুক্ত গ্রাম পুলিশ আজহারের সাথে কথা হলে তিনি জানান,যা শুনছেন তা ঠিক তবে এ জমির মালিকই আমাকে জমি বুঝিয়ে দিয়েছেন। অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, দায়েরকৃত লিখিত অভিযোগ এখনও আমি পায়নি তবে বিষয়টি আমি দেখব।













