এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার ২

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত পৌণে ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের দেউলি দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন বাদশার ছেলে সাহাদত হোসেন লিটন (৩০) ও বুজরুক মাঝিড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মাসুদ রানা (৩৮)। এসময় তাদের কাছ থেকে ছয়টি হার্ডডিক্স, দুইটি মনিটর, দুইটি সিপিইউ, দুইটি কিবোর্ড, দুইটি মাউস ও পাঁচটি ক্যাবল এবং দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং সেন্টারের আড়ালে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: ১২:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২