এখন ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে টাস্কফোর্স কতৃক ৪৪ টি গরু ও ২৮ মহিষ আটক

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) -ঃ বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪ টি গরু ও ২৮ টি  মহিষ আটক করেছে টাস্কফোর্স।

আজ ৩১শে জুলাই রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ৫৭ বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে গরু ও মহিষগুলো আটক করে।

চোরাকারবারীরা মিয়ানমারের অবৈধ চোরাই পথে  বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট,বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা  ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ আটক করেন। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে  আটককৃত গরু ও মহিষ গুলো বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদর দপ্তরে নিয়ে আসা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদমে টাস্কফোর্স কতৃক ৪৪ টি গরু ও ২৮ মহিষ আটক

প্রকাশিত হয়েছে: ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২