বিনোদন সংবাদদাতা -ঃ সাংবাদিক কবি ও গীতিকার শাহীন চৌধুরীর লেখা “কষ্ট বড় বুকে” গানটি সুর ও কন্ঠে গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় সুরকার ও কন্ঠশিল্পী স্বাধীন বাবু। গানটি ফোক ঘরানার একটি গান।কষ্ট বড় বুকে গানটি কে ঘিরে স্বাধীন বাবু বলেন, সাংবাদিক, কবি ও গীতিকার শাহীন চৌধুরী অসাধারণ একটি লিরিক এ সাজিয়েছেন গানটি-ভালোলাগা থেকেই সুর করা ও গাওয়া।
গানটি শ্রোতা হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছি।
কষ্ট বড় বুকে গানটির গীতিকার শাহীন চৌধুরী বলেন,গানটি স্বাধীন বাবুই গাইবে ও সুর করবে তার জন্যই লিখেছি,
খুবই বিরহের একটি গান এটি – আমার বিশ্বাস গানটি সবার অনেক ভাললাগা গান হবে।
কষ্ট বড় বুকে গানটি রিলিজ হবে এস এ নিউজ টিভির পেইজ ও ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মান করেছেন স্বাধীন বাবুর প্রডাকশন হাউজ চ্যানেল ডট। গানটি ১২জুলাই বেলা একটায় রিলিজ হবে।













