এখন ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াজেদ হোসেনকে (৫০) রাজধানী ঢাকার রামপুরা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই জাকির আল হাসান।

গ্রেফতারকৃত ওয়াজেদ হোসেন বগুড়ার সদর উপজেলার নামুজা ভান্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।

এসআই জাকির আল হাসান জানান, গ্রেফতারকৃত সদরের নামুজা বাজারে সার এবং কীটনাশকের ব্যবসা করত। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে এর থেকে দেড় কোটি টাকা ঋণ গ্রহন করেন। ঋণ গ্রহনের পর তা পরিশোধ না করে ৪/৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। এতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেন। আদালত তার নামে আটটি মামলায় সর্ব মোট ১০ বছর সাজা এবং দেড় কোটি টাকা প্রদানের রায় ঘোষণা হয়।

তিনি আরও জানান, এরপর সদর থানা পুলিশ পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এবং সিনিয়র কর্মকর্তাদের সহায়তায় ঢাকার রামপুরা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১২:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২