শাহাদাত হোসেন, কালিগঞ্জ -ঃ কালিগঞ্জ থানা জামে মসজিদের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই)সকাল ১০ টায় কালিগঞ্জ থানা জামে মসজিদের সভাপতি ও থানার মানবিক অফিসার ইনচার্জ হালিমুর রহমান(বাবু)ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী, ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মসজিদ কমিটির দপ্তর সম্পাদক শেখ আয়ুব আলী, সদস্য সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সদস্য শেখ মোস্তফা মোহাম্মাদ আলী, মসজিদের মোয়ার্জীন হাফেজ জহুরুল ইসলাম, মসজিদের ইমাম মাওঃ ফারুক হোসেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বিজয় নিউজ এর সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ঈমাম বিশিষ্ট ওয়াজিয়ান মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।













