মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার জন ও ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত শ্যামলকে ৮ পিস ইয়াবাসহ এবং চার জনকে মাদক সেবনের সময় গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল, তেতুলিয়া পশ্চিমপাড়া গ্রামের কাসেম প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিককে (৩৬) এবং মাদক সেবনের দায়ে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা (২৭), একই গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০), সোলেমান প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) ও নশরতপুর ইউনিয়নের পুশিন্দা গ্রামের সিরাজুল হকের ছেলে সেলিম সরকার (৫৩)।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তাদেরকে আজ বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।













