লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার গঙ্গাসাগর এর রুবেল মিয়া আগরতলায় ত্রিপুরা রাজ্যে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, আটক হওয়ার পর থাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আগরতলার স্থানীয় একটি অনলাইন পোর্টালে এই সংবাদ প্রচার করেছে। আটক রুবেল মিয়ার বর্তমান বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের উত্তর পাড়ায়।
খোঁজ নিয়ে জানা গেছে রুবেল মিয়ার পিতার নাম নাসির মিয়া। এর আগে নাসির মিয়া, তার শ্বশুর বাড়ি দেবগ্রাম পশ্চিম পাড়ায় থাকতেন। এখন নয়াদিল – দেবগ্রাম ব্রিজের কাছে নতুন বাড়ি করেছেন।
জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে কাঁটাতারের বেড়া টপকিয়ে ভারতে প্রবেশ করেছে। এসময় তার সাথে আরেকজন সহযোগী রয়েছে। তবে ঐ সহযোগীর নাম জানা যায়নি।













