এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হাসান আলী, নাটোর -ঃ নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন বাবু (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন বাবু একই গ্রামের মোঃ আসকান আলীর ছেলে। তিনি একটি প্রাইভেট জাহাজ কোম্পানিতে কর্মরত ছিলেন। চার মাসের ছুটিতে তিনি বাড়িতে আসেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে পাট জাগ দেয়ার জন্য বিদ্যুত চালিত সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন আকরাম। হঠাৎ বিদ্যুত লাইনের ত্রুটি হওয়ায় সেটি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের লোকজন বাবুকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আকরামকে মৃত ঘোষনা করেন।আকরামের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার পাঁচুড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২