এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা গোয়েন্দা শাখা নোয়াখালীর বিশেষ অভিযানে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারনাকারী গ্রেফতার ও প্রতারণার চক্রের সরঞ্জাম উদ্ধার

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ পুলিশ সুপার নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায়, জনাব দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে জনাব সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর নেতৃত্বে ডিবির ০১টি চৌকস টিম বেগমগঞ্জ মডেল থানা ও সুধারাম মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জ্বীনের বাদশাসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য ১। আব্দুল মমিন(৬১), পিতা-মৃত আবদুল হালিম, সাং-লক্ষীনারায়নপুর নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, ২। ইমাম উদ্দিন রাসেল(৩৫), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-লক্ষীনারায়নপুর, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, ৩। আজিজুল হক(৪১), পিতা-মোরশেদ আলম, সাং-দক্ষিণ শরীফপুর, ১৫নং শরীফপুর ইউপি, ৪। মোঃ নুরনবী মানিক(৪৭), পিতা-মৃত ফজলুল হক, সাং-হাজীপুর, চৌমুহনী পৌরসভা, ৫। নজরুল ইসলাম(২৬), পিতা-মৃত আলী করিম, সাং-শরীফপুর শরীফপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, ৬। মোঃ নুর হোসেন(৫০), পিতা-মৃত আব্দুর রব, সাং-বসন্তবাগ, ০২নং গোপালপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করা হয়। জ্বীনের বাদশার সহযোগীর নিকট হইতে বিভিন্ন কোম্পানীর ১০টি সীম ও বিভিন্ন প্রকার সীমের খোসা ও প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রাসহ বেগমগঞ্জ থানাধীন দক্ষিণ শরীফপুর ৩নং আসামীর বাড়ী হইতে জব্দ করা হয়।

উক্ত আসামীগণ ২০১৮ সাল হইতে বিভিন্ন মানুষকে প্রতারণা করিয়া ১নং আসামী জ্বীনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়া প্রলোভন ও প্রতারণা করিয়া বিকাশ ও নগদে এবং ম্যাগনেট দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

তাহারা আরো জানায় যে, তাহারা প্রতারণা করে ০৩ জন থেকে মোট ১,০৫,০০,০০০/-(এক কোটি পাঁচ লক্ষ) টাকা হাতিয়ে নেয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক আসামী রিপন এর কাছে রহিয়াছে এবং তাহাদের সাথে আরো প্রতারক চক্রের সহযোগী আসামী রহিয়াছে। অভিযান অব্যাহত আছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জেলা গোয়েন্দা শাখা নোয়াখালীর বিশেষ অভিযানে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারনাকারী গ্রেফতার ও প্রতারণার চক্রের সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২