আলিফ হোসেন, রাজশাহী -ঃ রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ ও তার বিদেহী আত্তার মাগফেরাত কামনায়
বিশেষ মোনাজাত করা হয়। জানা গেছে, ২১ জুলাই বৃহস্পতিবার মাজার জিয়ারত কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান,সরনজাই ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, ওহাব হোসেন লালু, সাইফুল আলম ওরফে মুজিবুর রহমান, আবু সাঈদ সরকার,উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, প্রভাষক মুন্সেফ আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি, সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, বদিউজ্জামান নয়ন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও তানভির রেজা প্রমুখ।এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে একই নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।













