এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রেস ব্রিফিং ডেকে নতুন ইউএনও’র আচরণে সাংবাদিকরা বিস্মিত

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপের ২য় পর্যায়ের ঘর হস্তান্তরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে নতুন ইউএনও অফিসে স্থাণীয় সংবাদিকদেরকে মতবিনিময় ও প্রেস ব্রিফিং এর আমন্ত্রণ করা হয়। মঙ্গলবার রাতে ইউএনও অফিসের একটি হোয়াটসএ্যাপ গ্রুপে সকল সাংবাদিককে আমন্ত্রণ করা হয়। এছাড়া মোবাইল ফোনেও কয়েক জন সাংবাদিককে সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়।

সভায় অংশ নিতে বেলা ৩টা ৫ মিঃ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে ৬/৭ জন সাংবাদিক ইউএনও অফিসে যায়। সাংবাদিকরা সেখানে গিয়ে শুনে সভা শেষ হয়ে গেছে। এসময় ওই সাংবাদিকদের সাথে অফিস থেকেও কোন সৌজন্যমূলক আচরণ করা হয়নি। পরক্ষণেই ইউএনও অংগ্যজাই মারমা সভা শেষ হয়ে গেছে বলে সাংবাদিকদের সামনেই দিয়েই চলে যান। আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে ইউএনও’র এহেন আচরণে বিস্মিত হয়েছে সাংবাদিকরা। পরে জানা যায়, মাত্র তিনজন সাংবাদিকের উপস্থিতিতে তিনি মতবিনিময় ও প্রেফ ব্রিফিং করেছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা সাংবাদিক জালাল হোসেন মামুন বলেন, ৩ টা ১০ মিনিটের দিকে ইউএনও সাহেব একটি লিখিত বক্তব্য পাঠ করেন। মাত্র দেড় থেকে দুই মিনিটের মধ্যে ব্রিফিং শেষ করে তাড়া আছে বলে চলে যান। কোন কিছু জানারও সুযোগ দেওয়া হয় নাই।

দৈনিক ইওেফাক প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, দুপুরের খাবার শেষ করে ৩ টা ১৫ মিনিটে ইউএনও অফিসে পৌঁছি। প্রখর রোদ থাকায় কিছুটা দেরি হয়। কিন্তু গিয়ে শুনি সভা শেষ হয়ে গেছে। আমন্ত্রণ জানিয়ে কিছু সময় অপেক্ষা না করে তড়িগড়ি করে ব্রিফিং শেষ করে সাংবাদিকদেরকে অসম্মান করা হলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউএনও অংগ্যজাই মারমা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমি কালন্দী খাল পরিদর্শনে যাই৷ এবং বিকেল ৪ টায় একটি মিটিং থাকায় তাড়া ছিলো তাই আমাকে তারাহুরো করে চলে যেতে হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় প্রেস ব্রিফিং ডেকে নতুন ইউএনও’র আচরণে সাংবাদিকরা বিস্মিত

প্রকাশিত হয়েছে: ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২