এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাত ১২.৩০ মিনিটে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকাই অভিযান চালিয়ে মনির হোসেন (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লুঙ্গির ভাঁজের মধ্যে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার হাটখোলা এলাকার মোফাজ্জল হোসেন মোফা’র ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২