এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেলপথ দিয়ে হেঁটে যেতে ট্রেনে কাটা পড়লো পথচারী

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যেতে ট্রেনে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে নিহতের পরিবারে মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। নিহত মাহফুজ হোসেন নাটোর জেলার লেঙ্গুরিয়া বিহারীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় তেবাড়িয়া রেল গেইট থেকে সময় সল্পতার জন্য রেলপথ দিয়ে হেঁটে স্টেশন বাজারে যাচ্ছিলেন মাহফুজ হোসেন লাল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনের নীতিমালা শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রেলপথ দিয়ে হেঁটে যেতে ট্রেনে কাটা পড়লো পথচারী

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২