এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে আধ্যাত্নিক পীরের মৃত্যুর পর আলমারি থেকে পাওয়া গেল আড়াই কোটি টাকা

জহির উদ্দিন, তিতাস (কুমিল্লা) -ঃ কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মাজার বাড়ির মৃত সানু মুন্সির চিরকুমার ছেলে মোঃ আমির হোসেন ওরফে বিষ পাগলা(৫৫) গত ৮ জুলাই রোজ শুক্রবার মৃত্যুবরণ করেন।

অবিবাহিত জীবনে তিনি একাই একটি ঘরে বসবাস করতেন। ঈদের একদিন পর তার আত্নীয় স্বজনরা ঘর পরিস্কার করতে গিয়ে এক পর্যায়ে আলমারি খুলে তাতে সাজানো টাকার অনেক বান্ডিল দেখতে পেয়ে জনপ্রতিনিধিদের জানানো হয়।

এ বিষয়ে তিতাস থানার ওসি সুধীরচন্দ্র দাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে, বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে গ্রামের লোকজনদের সহযোগিতায় ঘরটি তালাবদ্ধ করে দেই।
গত ১৩ জুলাই রোজ বুধবার স্থানীয় লোকদের সিদ্ধান্তে ঘরের তালা খুলে নির্দিষ্ট ব্যক্তিদের ঘরে প্রবেশ করতে দেয়া এবং ৪০ মিনিট যাবত মেশিনের মাধ্যমে টাকা গনণা করে এবং গণনা শেষে বলরামপুূর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবি জানান যে, বিষ পাগলার ঘর থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। তবে এসময় কোনো সাংবাদিকে ঘরে প্রবেশ করতে দেয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস থানার পুলিশের একটি টিম, উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কুমিল্লা উঃ যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু,উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মুরাদ, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবি,বিষ পাগলার বোন মুর্শিদা আক্তার, দুই ভাই আউয়াদ মুন্সি ও জামান মুন্সি সহ গাজীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবার সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া টাকা যৌথ একাউন্টের মাধ্যমে রাখা হবে। বিষ পাগলার বোন জানান তার ভাই এর স্বপ্ন পূরনের লক্ষ্যে সামাজিক কাজে একটি আধুনিক মসজিদ নির্মাণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তিতাসে আধ্যাত্নিক পীরের মৃত্যুর পর আলমারি থেকে পাওয়া গেল আড়াই কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২