টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ গণতন্ত্র পূররুদ্ধার আন্দোলনকে গতিশীল করার লক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম সদর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ ১৫ই জুলাই শুক্রবার বিকাল ৩টায় পানবাজারস্থ আলীকদম সদর ইউনিয়ের দলীয় কার্য্যালয়ে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম কে আহবায়ক করে উক্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আলীকদম উপজেলা শাখার সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়।
বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক পদে বশির আহমদ, মোঃ আবু হানিফ, মোঃ হোসাইন, মোস্তাক আহমদ সওদাগর,মোঃ সেলিম, মঞ্জুর আলম বুলু, রমজান আলী ও সদস্য সচিব পদে মোঃ দেলোয়ার হোসেন কে নির্বাচিত করা হয়। উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ম কমিটি পুনর্গঠন করে উপজেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।













