আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা’র সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম-১ আসলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু জাফর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জালাল মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান-শাহনারা আক্তার মীরা।
এ কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।













