বিশেষ সংবাদদাতা -ঃ বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়নে জামেয়া তাইয়্যিবাহ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে লন্ডন প্রবাসী মোহাম্মদ নুরুদ্দিনকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ) সকাল ১১টায় মহিলা মাদ্রাসার আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদ আহমদ দশঘরীর সভাপতিত্বে মাওলানা বশির আহমেদ এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মিস্টার আব্দুল আহাদ, মোঃ নোমান আহমেদ বাবুল, মাদ্রাসার শিক্ষক সাংবাদিক ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আনহার বিন সাইদ, মাওলানা আজিমউদ্দিন, মোঃ তালেব উদ্দিন জবর আলী, মোঃ সেলিম উদ্দিন প্রমূখ।
সংবর্ধনা সভায় তাহার পিতা-মাতা ও শশুর শাশুড়ি আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন রশিদ আহমেদ দশঘরী।













