বিশেষ প্রতিনিধি -ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলায় গরিব-অসহায় মানুষের মাঝে নবদূত সামাজীক ফোরামের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক কে এম রায়হান। নিজ অর্থায়নে কাপড়, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (৮জুলাই) সকাল থেকে এসব এলাকায় ত্রান বিতরন করা হয়।
উপজেলার তাজপুর ইউনিয়নের মাঠিহানি, আইলাকান্দী, নডমপুর। দয়ামীর ইউনিয়নের ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডে বিতরণ করা হয়। বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, মাওঃ কামরুল ইসলাম, সাংবাদীক আনহার বিন সাইদ, মাওঃ শিব্বির আহমদ, মোঃ মুবারক হুসাইন, আনোওয়ার হুসাইন প্রমুখ। দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫০ জন হতদরিদ্রদের হাতে এসব তুলেদেন সাংবাদীক কে এম রায়হান। বিতরন কালে কে এম রায়হান বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবেন। এ সময় সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।













