এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের চারদিন পর মিলল সাংবাদিক রুবেলের লাশ, জে এস এস এর তীর্ব নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা -ঃ নিখোঁজের চারদিন পর কুষ্টিয়ার গড়াই নদীতে মিলল হাসিবুর রহমান রুবেল নামে এক সাংবাদিকের মরদেহ। বৃহস্পতিবার (৭ই জুলাই) দুপুরে স্থানীয়রা গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর গার্ডারে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। তিনি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মাণাধীন যদুবয়রা সেতুর নীচে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে। পরে রুবেলের ছোট ভাই মাহাবুব মরদেহটি শনাক্ত করেন।
রুবেলের মরদেহ কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গেল ৩ জুলাই রুবেল নিখোঁজ হলে পরদিন ৪ জুলাই তার ছোট ভাই কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। রুবেল সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার হাবিবুর রহমানের ছেলে।

এমন ঘটনায় জরিতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে-জাগ্রত সাংবাদিক সংগঠন-জে এস এস এর উপদেষ্টা মোঃসিরাজুল ইসলাম,সভাপতি মোঃআবু তালেব,সহ-সভাপতি মোঃতারিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃএস ডি সুমন সহ কেন্দীয় নেতৃবৃন্দগন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নিখোঁজের চারদিন পর মিলল সাংবাদিক রুবেলের লাশ, জে এস এস এর তীর্ব নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০২:৩২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২