এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহার করায় জরিমানা

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ০১(এক) টি বাস ও ০৫(পাঁচ) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১(এগার) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

বুধবার (৬ জুলাই) জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও জনাব সায়েদা খানম লিজা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগ, পঞ্চগড় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহার করায় জরিমানা

প্রকাশিত হয়েছে: ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২