মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গণধিকার পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে। বুধবার (৬ জুন) বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মাহাফুজার রহমান, মমিনুল ইসলাম, রাজু, রাশেদ ইসলাম, আরিফুজ্জামান, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।













