এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত ঘাতক ট্রাক ও ড্রাইভারকে খুজছে পুলিশ

উমর ফারুক শাবুল, হবিগঞ্জ জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচং সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায়, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফ উদ্দিন রোড ও সুটকী ব্রীজের মাঝামাঝি অইলার ভাঙ্গা ব্রীজ এলাকায় এক মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক মিয়া (৫৫) নামের এক প্রবাসী ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড় মাইজের মহল্লার মৃত ছমদ উল্লার পুত্র।

৭জুলাই (বৃহস্পতিবার) দুপুরে প্রবাসী মানিক মিয়া বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সুটকী ব্রীজের পাশে তার ছেলের মাছ ধরা দেখতে যাচ্ছিলেন।
এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান মানিক মিয়া(৫৫)। এসময় ঘাতক গাড়ী ও অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হুসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এছাড়াও ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করতে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত ঘাতক ট্রাক ও ড্রাইভারকে খুজছে পুলিশ

প্রকাশিত হয়েছে: ০২:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২