এখন ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশ করা ৩৫ কেজি চিংড়ি বিনষ্ট:ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জাহাঙ্গীর আলম মুকুল, নিজস্ব প্রতিনিধি -ঃ ডুমুরিয়ার উপজেলার আটলিয়া ইউনিয়নে আধারমানিক ও সুন্দরবুনিয়া এলাকায় গলদা ও বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এই ব্যাপারে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামের সুন্দর বুনিয়া এলাকার এক অসাধু মাছ ব্যবসায়ী দিপংকর সানা চিংড়ি মাছে অপদ্রব্য(জেলি) পুষ করে মাছ বিক্রির উদ্দেশ্যে পরিবহন যোগে কাঁঠালতলা বাজার হয়ে খুলনা মাছ কোম্পানিতে নিয়ে যাচ্ছে। বিষয়টি আমি ইউএনও স্যার কে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থালে রওনা দিয়ে ওই এলাকার সুন্দরবুনিয়া ব্রীজের নিকট পৌঁছে মাছের ভ্যান থামিয়ে মাছ গুলি পরীক্ষা-নিরিক্ষা করে জেলি ও পানি পুশ করা পাওয়া যায়, এ অপরাধে মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমান করা হয় এবং ৩৫কেজি বাগদা চিংড়ি জব্দ করে ঘটনা স্থালে তা বিনষ্ট করা হয়।

উক্ত অভিযানে পরিচালনায় সার্বিক সহযোগিতার করেন ডুমুরিয়া থানা পুলিশের এস আই হাসান সহ পুলিশ সদস্য বৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশ করা ৩৫ কেজি চিংড়ি বিনষ্ট:ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৭:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২