টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলায় কোরবানি গুরুর বাজার পরিদর্শন ও দেশে করোনার প্রকোপ পূনরায় বৃদ্ধিতে সরকারের মাস্ক বাধ্যতামূলক করা প্রসঙ্গে সচেতনতা সৃষ্টি এবং মাস্ক বিতরণ করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহেরুবা ইসলাম।

এসময় প্রকাশ্যে ধুমপান করায় এক ব্যাক্তিকে ২০০৫ এর ০৪ ধারায় ৩০০টাকা জরিমানা নগদ আদায় করেন। এবং করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য মাক্স বিতরণ করেন। এর আগে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ইউএনও মেহেরুবা ইসলাম প্রকাশ্যে ধুমপান করলে জরিমানা করা হবে ঘোষণা দিয়েছিলেন। কোরবানি গুরুর বাজার পরিদর্শনের সময় তিনি সকলকে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় মাক্স ব্যবহার ও সচেতন থাকার জন্যও আহবান জানান।
ইউএনও বলেন, আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম, কেউ প্রকাশ্যে ধুমপান করলে জরিমানা করা হবে, কিন্তু আজ একজনকে প্রকাশ্যে ধুমপান করতে দেখি, তাই তাকে ২০০৫ এর ০৪ ধারায় জরিমানা আদায় করা হলো।
ইউএনও মেহরুবা ইসলাম আলীকদম উপজেলায় আসার পর থেকেই সমাজ, দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।













