এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ গ্রামীণফোন গ্রাহকদের জন্য সর্বনিম্ন মোবাইল রিচার্জ নির্ধারন করছে।শুক্রবার ১লা জুলাই এক এসএমএসে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোন ব্যবহারকারীরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবে না।রিচার্জের মেয়াদ ৩০ দিন। তবে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে বাধা নেই। রিচার্জ কার্ডগুলো আগের মতোই চালু থাকবে।
এ ছাড়া ২১ও ২৯ টাকা রিচার্জে দুই এবং তিন দিন মেয়াদের যেকোন লোকাল নাম্বারে স্পেশাল কল রেট পাওয়া যাবে। গ্রামীণ থেকে গ্রামীণ নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
গ্রামীণফোন কর্তৃপক্ষ আরো জানিয়েছে বিভিন্ন প্রোডাক্টের সুবিধাসমূহ সরলীকরণ করার অংশ হিসেবে সর্বনিম্ন রিচার্জ নির্ধারণ করেছে তারা।
এর আগে মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় গ্রমীণফোনকে ২৮ শে জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২