এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার কয়রায় ৪শ কেজি চিংড়ি, হরিণ শিকারের ফাঁদ ও ৩টি নৌকা জব্দ

জাহাঙ্গীর আলম মুকুল, নিজস্ব প্রতিবেদক -ঃ খুলনা সুন্দরবন রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশন ও তার আওতাধীন টহল ফাড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনে বিষ প্রয়োগ করে শিকারকৃত ৪শ কেজি চিংড়ি মাছ, ৩টি নৌকা, হরিণ শিকারের ফাঁদ ও বরফ জব্দ করেছে। বনবিভাগ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২৭০ কেজি চিংড়ি মাছসহ ১ টি নৌকা আটক করা হয়। এ ছাড়া খুলনাগামী যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬০ কেজি অপ্দ্রব্য মিশ্রিত চিংড়ি মাছ আটক করা হয়। অন্যদিকে বজবজ বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে একই দিন রাত ১২টার দিকে খড়কুড়ি নদীতে অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ, ৪টি চাকু ও বরফসহ নৌকা আটক করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।অপরদিকে ১ জুলাই দিবাগত রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ছেড়ারমুখে অভিযান চালিয়ে ১টি নৌকা সহ ৮৫ কেজি অবৈধ চিংড়ি জব্দ করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

খুলনার কয়রায় ৪শ কেজি চিংড়ি, হরিণ শিকারের ফাঁদ ও ৩টি নৌকা জব্দ

প্রকাশিত হয়েছে: ০৪:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২