অর্জুন রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ দিনাজপুর রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে সেনাবাহিনীর গাড়ির সাথে মোটরসাইকেলর ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারের ফতেজংপুর মাস্টার পাড়া গ্রামের মোঃ এছানুল হক মুক্তির বড় ছেলে জাবেদ হোসেন(২১)।
দশমাইল হাইওয়ে থানা এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়। বৃহস্পতিবার(৩০ জুন) দুপুর ২.৪০ মিনিটে দিকে দশমাইল হাইওয়ে থানার সামনে ফতেজংপুর মহাবিদ্যালয় সাথের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটি সিলিপ হয়ে সেনাবাহিনীর গাড়ির ভিতরে ঢুকে যায়। সে সময় গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল হাসপাতলে নিয়ে যাওয়ার সময় মারা যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ মাসুদ রানা ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গুরুত্বর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দ্রুত দিনাজপুর রংপুর মহাসড়কে গাড়ি চলাচল স্বাভিক করি এবং সেনাবাহিনীর গাড়িটি থানায় নিরাপদে রেখেছি ।













