হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি -ঃ নাটোরে হত্যা মামলায় এক যুবককে যাজ্জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমদ এই রায় ঘোষানা করেন।

আদালত ও মামলা সুত্রে জানা যায় রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর পাড়া মহল্লার জহুরুল ইসলাম বাদদী হয়ে সাজাপ্রাপ্ত একই গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে মাসুদ ,আয়নাল, মুকুল এবং অজ্ঞাত আরো তিনজনেকে অভিযুক্ত করে গত ২০১৬ তারিখের ২৬ জুন একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয় , অভিযুক্ত মাসুদ বয়েজ উদ্দিনের বাড়িতে আসে এবং জহুরুলের ছেলে জুয়েলকে নানা বাড়ি বেড়ানোর কথা বলে সাথে করে নিয়ে যায়। পরদিন সকালে লালপুর উপজেলার মোমিন গ্রামের মঞ্জিলপুকুর কলেজের ১০০ গজ দুরে জুয়েলের লাশ পাওয়া যায়। তার শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এসময় অভিযুক্তরা জানায় রাত্রী সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একদল ডাকাত তাদের ওপর হামলা চালিয়ে জুয়েলকে হত্যা করে।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে শুনানী শেষে বিচারক এই রায় ঘোসণা করেন। অপরদিকে আয়নাল ও মুকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের নির্দোষ কারাস দেন।













