মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ আজ ২৮ জুন ২০২২ বিআরটিসি নোয়াখালী এর উদ্যোগে সোনাপুর জিরো পয়েন্ট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত দ্বিতল বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলকে জনগনের সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিআরটিসি কর্তৃপক্ষকে প্রণীত বাস সার্ভিসে যাত্রী সেবা এবং সঠিক ভাড়া নিশ্চিত করার তাগিদ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব হাফিজুল হক, সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ এইচ এম খাইরুল আনম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ কে এম সামসুদ্দিন জেহান, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ পিন্টু, সোনাপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ, বিআরটিসি এবং বিআরটিএ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে চালক, যাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রাথমিক ভাবে ৪টি দ্বিতল বাস সোনাপুর টু চেয়ারম্যান ঘাট রুটে বিআরটিসি কর্তৃক পরিচালিত হবে।













