মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে খরিপ-১/২০২১-২২ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীস্মকালীন পেঁয়াজ উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৭ জুন সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ মিলায়াতনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি অফিসার মহাসিন আলীর সঞ্চালনায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, পৌর আ’লীগের সভাপতি কাজী আলমগীর, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল বিশ্বাস প্রমুখ।
এসময় উপজেলার একশত প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ ও ৪০ কেজি সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান শেষে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের ও কৃষি সম্পসারণ অধিদপ্তরে আয়োজনে “কৃষিই সমৃদ্ধ ” বছরব্যাপী ফলচাষে অর্থ পুষ্টি দুই ‘ই আসে, জাতীয় ফল মেলা-২০২২ এর বিভিন্ন ধরনের ফল আম,জাম,কাঁঠাল, তল,ড্রাগন,আঙ্গুরের স্টল পরিদর্শন করেন অতিথিরা। সে সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।













