এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে টিসিবি-র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও মেহরুবা ইসলাম

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলায় সারাদেশের ন্যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি-র পন্য বিক্রি শুরু হয়েছে।

আজ ২৭শে জুন সোমবার সকাল ১০টায় চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম এই কার্যক্রম উদ্বোধন করেন।

এই কার্যক্রমে ১কেজি চিনি ৫৫ টাকা, ২কেজি মসূর ডাল ১৩০ টাকা ও ২কেজি সয়াবিন তেল ২২০ টাকায় বিক্রয় করা হচ্ছে। সরেজমিন পরিদর্শনে সকাল থেকেই ক্রেতাসাধারণের দীর্ঘ লাইন চোখে পড়ে। লাইনে পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশী দেকা গেছে।

ইউএনও মেহরুবা ইসলাম দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করে। এসময় কয়েকজন ক্রেতা আক্ষেপ করে বলেন, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আমাদের সাধ্যের বাইরে থাকে, কিন্তু সরকার শুধুই বিশেষ একটি দুটি উপলক্ষ ছাড়া এই কার্যক্রম চালু করে, দেখা যায় এমন সময় টিসিবি-র পণ্য বিক্রয় শুরু হয়েছে, তখন আমাদের হাতে টাকা নেই, কারন এই সুবিধা ভোগকারী বেশীরভাগ মানুষই দিন মজুর।

তাই টিসিবি-র এই বিক্রয় কার্যক্রম অন্তত প্রতিমাসে এক বা দুইবার পরিচালনা চালু করতে প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদমে টিসিবি-র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও মেহরুবা ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৫:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২