মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি -ঃ আজ ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কর্তৃক আয়োজিত মানববন্ধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুম ইফতেখার, সিভিল সার্জন নোয়াখালী, জনাব দীপক জ্যোতি খিসা, অতিরিক্ত পুলিশ সুপার, নোয়াখালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজিমুল হায়দার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী।













