এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায়, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার

মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি -ঃ সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। রুমন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটূক্তি করায়, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২