এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ কামরুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ

আলিফ হোসেন, তানোর -ঃ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেছেন রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। জানা গেছে, ২৫ জুন শনিবার জেলা সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি জি,মি কাটার রনি ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম প্রায় শতাধিক মোটরসাইকেল সোভাযাত্রা নিয়ে শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও তার বিদেহী আত্তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন। এসময় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সুন্দর কমিটি উপহার দেবার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে শপথ গ্রহণ করেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে ওমর ফারুক চৌধুরীকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়াও তারা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবেন।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও তুখোড় নেতৃত্ব জিমি কাটার রনি সভাপতি ও প্রকৌশলী মাহাবুর রহমান মাহামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন পাহাড়ি (বীরপ্রতিক) ও সাধারণ সম্পাদক জিএইচএম কাজল বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজশাহী জেলা কমিটি অনুমোদন দিয়েছেন।
জানা গেছে, তৃণমুলের তরুণদের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা ও আওয়ামী লীগের রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলে তরুণ প্রজন্মদের বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠনে সম্পৃক্ত করে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি জিমি কাটার রনি ও সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শহীদ কামরুজ্জামানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২