মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পঞ্চগড়ে বর্ণিল আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ জুন) রাতে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আতশবাজি ফুটানো হয়।

এসময় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাস সহ সর্বস্তরের মানুষ বর্ণিল আতশবাজি উপভোগ করেন।
বর্ণিল আতশবাজি শেষে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।













