এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের জামিরদিয়া গ্রামের একটি পরিত্যাক্ত জঙ্গল থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে লাশটির সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় আশপাশের শত শত উৎসুক জনতার ভীড় জমে যায়। গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজা খাতুন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন,তদন্ত অসি জাহাঙ্গীর হোসেন, সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর লাশটি মাটির নীচে পুঁতে রেখে যায়। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটিত হবে বলে জানান পুলিশ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভালুকায় জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১০:৪১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২