এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝি পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিশু আইফা একই এলাকার রনি ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আইফা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক সময় পাশে থাকা একটি পুকুরের পানিতে অসাবধানতাবশত পড়ে যায় সে। এ সময় এক মোটর সাইকেল আরোহী শিশুটিকে পুকুরের পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পানিতে পরে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২