পদ্মা সেতু করছে উজ্জল বাংলাদেশের মুখ!
✍️খান মাহাদী
পদ্মা পাড়ের মানুষ আমি-
পদ্মা পাড়েই থাকি,
পদ্মা নদীর কত স্মৃতি-
মনের মধ্যে রাখি।
পদ্মা অনেক বড় ছিল-
ছিল কত ঢেউ,
এপাড় ওপাড় দিবে পাড়ি –
সাহস করছে কেউ?
স্বপ্ন ছিল সেতু হইবে-
সেই পদ্মার মাঝে,
সত্যি সেতু দাঁড়িয়ে গেছে-
অন্য রকম সাঁজে।।
সা-সা করে চলবে গাড়ী-
চাঁদের জোসনা রাতে।
জানলা দিয়ে থাকবো চেয়ে-
ঢেউ গোনা যায় যাতে।।
পদ্মা সেতু হইবে চালু-
পঁচিশ তারিখ – জুনে,
কত ভাল লাগছে মনে-
এই কথাটা শুনে।
পাঁচ মিনিটে দিব পাড়ী-
মনে কত সুখ।













