এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিটের অভিযোগ

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ বগুড়ার আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় গৃহগণনাকারি এসএম রাফিউল নবী দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত সোমবার দুপুর দেড় টায় জনশুমারী ও গৃহগণনাকারি এসএম রাফিউল নবী আদমদীঘি বাজার এলাকায় জনতা বাংকের পিছনের গলি দিয়ে কাঁচা বাজারে যাওয়ার পথে উপজেলার তালশন কালিবাড়ীর রেজাউলের ছেলে সোহেল (২৪) ও শাহীনের ছেলে শান্ত সহ (২০) অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে পথরোধ করে সরকারী কাজে বাধা প্রদান করে। এরপর তারা এলোপাথারী ভাবে মারপিট এবং সরকারী কাজে ব্যবহৃত ট্যাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রাফিউল নবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে জনশুমারী ও গৃহগণনাকারিকে মারপিটের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২