মোঃ আকরামুল ইসলাম, কোটচাদপুর উপজেলা প্রতিনিধি -ঃ মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের জগদীশপুর গ্রামের তাওহীদি জনতার বিহ্মভ মিছিল।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের ৫নং এলাঙ্গী ইউনিয়নের জগদীশপুর গ্রামের তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগদীশপুর গ্রামের মুসল্লীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করেছেন। তাদের এমন কর্মকান্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
বক্তারা আরও বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকান্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠীকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায় বলেও মন্তব্য করেন।













