এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম ৫৭ বিজিবি ব্যাটেলিয়ন কতৃক ১৭ টি বিদেশী গরু আটক, আগামী কাল নিলাম

টি আই,মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদমে ৫৭ বিজিবি চোরাকারবারীদের আবারো ১৭টি বিদেশি গরু আটক করেছেন ।

১৪ জুন (বুধবার) বিকেলে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম পোয়ামুহুরী সড়কের মিরিং চর এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানীদের কবল থেকে এ সব গরু আটক করে।

সূত্র জানায়, চোরাকারবারি চক্র আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে থাইল্যান্ড থেকে মীয়ানমার হয়ে পাহাড়ি পথে বাংলাদেশে গরু নিয়ে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটেলিয়ন এর আওতাধীন মেরিন চর নামক স্থানে কিছু চোরাকারবারী মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। সংবাদ পেয়ে বিজিবি ৫৭ ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে, ৪০ জন বিজিবি সদস্যের একটি বিশেষ টহল দল মিরিং চর এলাকার মাতামুহুরী নদীর অপর পাশের দূর্গম এলাকায় পৌঁছে। ওই সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। টহল দল ১৪ জুন সাড়ে ছয়টায় সেখান থেকে ১৭ টি গরু আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনী কার্যক্রমের জন্য আটককৃত গরু বিজিবি ৫৭ ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। আটককৃত গরুর আনুমানিক মূল্য, বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা বলে সূত্রে জানায়।

এ ব্যাপারে আইনী কার্যক্রম শেষে আগামীকাল আটক কৃত গরুগুলো আলীকদমের নয়াপাড়াস্থ বিজিবি ক্যাম্পে নিলাম হবে বলে বিজিবি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ২৪ মে বিজিবি আরো ৪০টি বিদেশি গরু আটক করেছিলো। পরে শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রি করা হয়।

বিভিন্ন সূত্রে জানাগেছে, ত্রি-দেশীয় একটি চোরাকারবারী দল দীর্ঘদিন যাবৎ সীমান্তে বিভিন্ন পন্যের চোরাচালান কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানীর মৌসুমকে সামনে রেখে এবার তারা গরু বাজারজাত করনে বাংলাদেশকে টার্গেটে নিয়েছে। ভৌগোলিকভাবে অনুকুল হওয়ায় থাইল্যান্ডের এ সব গরু মীয়ানমার হয়ে আলীকদম-নাইক্ষ্যংছড়ির পাহাড়ী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে। এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, এসব গরু দেশের অভ্যন্তরে প্রবেশে সরকার হারাচ্ছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খামারিরা এবং বেড়ে যাচ্ছে স্বাস্থ্যঝুঁকি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আলীকদম ৫৭ বিজিবি ব্যাটেলিয়ন কতৃক ১৭ টি বিদেশী গরু আটক, আগামী কাল নিলাম

প্রকাশিত হয়েছে: ০৫:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২