এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে জহিরুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় পঞ্চগড়ের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জহিরুল ইসলাম পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে জহিরুল ও তার ছেলে এনামুল মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাওয়ার পথে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জহিরুল নিহত হয়। এসময় তার ছেলে এনামুল আহত হয়।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ
ঘটনাস্থল গিয়ে আহত এনামুলকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: ১১:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২