এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিনের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ

টি আই, মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয় পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনের বিরুদ্ধে অন্যের জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ইদ্রিস কারবারী পাড়া নিবাসী ভূক্তভোগী মৃত সিরাজ আহমদ এর পরিবার।

আজ সোমবার (১৩/০৬/২০২২)ইং শৈল-কুটির রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত সিরাজ আহমদের বড় ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদুল আলম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন ” আলীকদম ১নং সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে, তার পিতা ছিদ্দিক আহমদ হইতে ক্রয়কৃত জায়গা জবর দখলের অপচেষ্টা এবং অব্যাহত ভাবে আমাদের হুমকি দিয়ে চলছে। বিগত ২৫/১১ /১৯৭৮ ইং সালে দেশীয় দলিল মূলে ছিদ্দিক আহম্মদের নামীয় জমির হোল্ডিং নং ৩১৮, খতিয়ান নং ৮৩, দাগ নং ২৫৬৭-২৫৬৮, ২৭০০ এর আন্দর ৩.০০ একর জমি হতে ১.০০ একর দ্বিতীয় শ্রেণীর জমি আমার পিতা মৃত সিরাজ আহম্মদ ক্রয় করেন। দেশীয় দলিল মূলে ক্রয় করার পর জমি রেজিঃ করার পূর্বে ছিদ্দিক আহম্মদ মৃত্যু বরণ করলে রেজিস্ট্রি করার প্রয়োজনার্থে তার ওয়ারিশগণ থেকে তৎ সময়ে (২০/০৮/১৯৮৭) নাদাবি পত্রের শিরোভাগে স্বাক্ষর করিয়া ক্রয়কৃত জায়গা পুনরায় দখল বুঝাইয়া দেন। সেই সময় হতে উক্ত ক্রয়কৃত জায়গা আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল ও চাষাবাদ করে আসছি। বর্তমানে বিক্রেতা ছিদ্দিক আহম্মেদের ছেলে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিনগং লোভের বশবতী হয়ে আমাদের বসত ও চাষাবাদের জমির উপর জবর দখলের অপচেষ্টায় নানান ধরণের হয়রানি করছে। চেয়ারম্যান নাছির উদ্দিন আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং অচিরেই উক্ত জমির দখল নিবেন বলে প্রকাশ্যে ঘোষনা দেন”। ভুক্তভোগী ফরিদুল আলম সংবাদ সম্মেলনে আরো বলেন, “নাছির উদ্দিন চেয়ারম্যান প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে আমার বর্গা চাষীর সাথে আতাত করে আমার ভোগ দখলীয় জমি হতে আমার পরিবারকে উচ্ছেদ করার পায়তারা চালায়। বিষয়টি নিয়ে আমি গত ৩১/০৩/২০২২ ইং তারিখে আদালতের শরনাপন্ন হই। আমার আবেদন আদালত আমলে নিয়ে বিগত- ৩১/০৩/২০২২ ইং বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি -১৪৫ ধারা জারী করে। আদালত আসামীদ্বয়কে তাহাদের নিকট উক্ত জমির কোন প্রকার দলিল থাকিলে উপস্থাপনের আদেশ দেন। উপরন্তু তাহারা আদালতের আদেশ অগ্রাহ্য করিয়া আমার ভোগ দখলীয় জমিতে অবৈধ অনুপ্রবেশ সহ জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিনের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২