এস এম গোলাম রাবিব, নেত্রকোনা জেলা প্রতিনিধি -ঃ ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) ও আয়েশা (রা:) কে অবমাননাকর ঋমন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বারহাট্টা উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজার হাজার ইসলামী জনতা ।
সোমবার (১৩ জুন) জহুরের নামাজ এর পরে বারহাট্টায় উপজেলার সর্বস্তরের দ্বীনদার মুসলিম জনগনের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা বড়
মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোপালপুর বাজারে এসে কলেজ রোড দিয়ে হল রুমের সামনে এসে বিক্ষোভ মিছিলটি সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাইনুল হক কাশেম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মানিক আজাদ এবং খাইরুল কবির খোকন চেয়ারম্যান উপজেলা পরিষদ সাবেক, মাওলানা মো: মোশারফ হোসেন, মাওলানা মো: আব্দুল জলিল ,
বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে রাসূল (সা:)ও আয়েশা (রা:)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে।এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।আমরা এর নিন্দা জানাই।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বারহাট্টা উপজেলা আমির মোঃ সিদ্দিকুর রহমান সাহেব।













