এখন ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহার-পঞ্চগড় রুটে চলবে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুর পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন।

সান্তাহার থেকে দিনাজপুর পর্যন্ত রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস বিগত ১৯৮৬ সালের ১৬ মার্চ উদ্বোধন করা হলেও ছিল না উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের সঙ্গে এর যোগাযোগ। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আগামী শনিবার (১১ জুন) চালু হতে যাচ্ছে পঞ্চগড়-সান্তাহার রুটে।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মীর আলমগীর হোসেন।

জানা যায়, শনিবার (১১ জুন) সকাল ১১টার সময় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বীমুসিই) রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দেলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীমুসিই-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচলের জন্য উদ্বোধন করা হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড এবং দোলনচাঁপা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

এ বিষয়ে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, শনিবার মন্ত্রী মহোদয় পঞ্চগড়ে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের এই সার্ভিসটির উদ্বোধন করবেন। বর্তমানে ওই ট্রেনের টিকেট বিক্রি বন্ধ আছে। আগামী ১৩ জুন থেকে সান্তাহারবাসী পঞ্চগড়ের টিকেট পাবে বলে আশা করছি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহার-পঞ্চগড় রুটে চলবে ‘দোলনচাঁপা এক্সপ্রেস’

প্রকাশিত হয়েছে: ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২