বিশেষ সংবাদদাতা -ঃ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নুপুর শর্মা ও নবিন জিন্দাল কর্তৃক অপমান মূলক আচরণের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক সম্মানিত সকল শিক্ষক মহাদয় ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত মিছিলটি বরগুনা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে শুরু হয় এবং বরগুনা সদর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


সম্মানিত শিক্ষক মহাদয় ও শিক্ষার্থীদের বাংলাদেশ সরকার ও সকল জনগণের প্রতি আহবান যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার রাষ্ট্রীয় ভাবে ক্ষমা না চাইবে এবং উপরোল্লেখিত দুইজনের যথাযোগ্য শান্তি প্রদান বা বিচার না করবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় সকল পণ্য ক্রয়-বিক্রয়, মজুদ করণ, বাজারজাত করণ ও পরিবহণ বন্ধ রাখার। সকলের দাবী কোন ভাবেই মহানবী (সাঃ)কে অবমাননা মেনে নেওয়া যায়না, আমরা মানতে পারিনা।













