এইচ.এম.আল-আমিন, ষ্টাফ রিপোর্টার -ঃ আসন্ন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৮ নং বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, মোঃ নুরুল ইসলাম তিনি নির্বাচনী প্রচারণার পাশা পাশি সাধারণ ভোটারদের কে সচেতন করছেন সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য ।
তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন।মোঃ নুরুল ইসলাম মেধাবী, সৎ ও যোগ্যবান বর্তমান সফল মেম্বার।
তিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ৮ নং ওয়ার্ডবাসীর কাছে ভোটের জন্য তাদের দাড়ে দাড়ে ঘুরছেন।
স্থানীয় ভোটারদের কাছ থেকে জানা যায়, ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী, সৎ ও মেধাবী, মোঃনুরুল ইসলাম নিজের ইচ্ছা ওয়ার্ডটিকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদে যে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন সবই তিনি গ্রহণ করবেন।
আমরা ভোটার হিসেবে যতটুকু দেখছি এবং শুনেযাচ্ছি মোঃ নুরুল ইসলাম জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছে।
মোঃ নুরুল ইসলাম আমাদের সকলের একজন প্রিয় মানুষ, আমরা চাই আমাদের ৮ নং ওয়ার্ডে আবারো মেম্বার হিসেবে মোঃ নুরুল ইসলাম জয়যুক্ত হোক।
মোঃ আশিক সাংবাদিক’দের বলেন বিগত দিনে তিনি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে এগিয়ে এসেছেন। তাই আমরা দোয়া করি তিনি যদি জয়যুক্ত হন তাহলে আমরা রামগতি ০৮ নং বড়খেরী ইউনিয়নের ৮ নং ওর্য়াড়
বাসী আমাদের অধিকার ফিরে পাবো।
নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে যাচ্ছেন এবং ভোট ও দোয়া চাইছেন। জনগণের কল্যাণে সবধরণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। গরীব-দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু, সকলের আস্থাভাজন
ইনশাআল্লাহ্ তিনি জয় হবেন।
মেম্বার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন আমি জনগনের সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছি। আমি সর্বদায় অসহায় মানুষের খুজ-খবর নিয়ে থাকি।
এলাকার অবকাঠামো উন্নয়নে জোরালো পদক্ষেপ নেয়া হবে। এবং এর মধ্যে রাস্তাঘাট,খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র করার পরিকল্পনায় রয়েছে।
তিনি আরো বলেন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখলাম মাঠে অনেক সমর্থন রয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের বিজয় নিশ্চিত। সব শ্রেণী এবং ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষে ভোট দিবে বলে আশাবাদী ।
আমি যতটুকু জানি আমার ৮নং ওয়ার্ডের জনগন আমাকে অত্যন্ত ভালোবাসে। আর সেই ভালোবাসার শক্তি নিয়ে, আমি নির্বাচনের মাঠে নেমেছি। আমি যদি আবারো নির্বাচিত হতে পারি, তাহলে ৮ নং ওয়ার্ডবাসীকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড উপহার দিবো ইনশাআল্লাহ্ ।
আগামী(২৭) জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করুন করার অনুরোধ করেন মোঃ নুরুল ইসলাম ।
















