এখন ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে ধর্ষকসহ ১৪ গ্রেফতার

খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহ প্রতিনিধি -ঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, ধর্ষকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৪জনকে বিভিন্ন অপরাধের কারণে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী আনোয়ার হোসেন সুজন ও মঙ্গলকে গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম নওমহল এলাকা থেকে চুরি মামলার আসামী ফরহাদ হোসেন, এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল এন্ড কলেজের সামনে মাদক ব্যবসায়ী জাফরুল আমিন ওরফে জাহিদকে হেরোইনসহ,এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর ভবানীপুর এলাকা থেকে ধর্ষন মামলার আসামী হামিদুল ইসলাম ওরফে সাবান আলীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই দেবাশীষ সাহা এবং এএসআই হযরত আলী পৃথকভাবে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করে। অপরদিকে এসআই শাহ মিনহাজ উদ্দিন,এসআই রাশেদুল ইসলাম, এসআই আনিছুর রহমান,এসআই আবুল হাসান,এসআই মিজানুর রহমান পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ রিয়াজ উদ্দিন, ও ইছলাম উদ্দিন ওরফে সাইফুল। পরোয়ানাভুক্তরা হলো, শহিদুল ইসলাম, আল আমিন, নান্নু, জুয়েল মিয়া মোঃ শাহাব উদ্দিন মোঃ রানা হামী ও মোঃ শওকত হাসান। এদের মাঝে একাধিক পরোয়ানাভুক্তও রয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে ধর্ষকসহ ১৪ গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২